1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

অনলাইন টেলিভিশন বিকে টিভি’র তিন বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬৩৯ বার পড়েছে

জনপ্রিয় অনলাইন টেলিভিশন “বিকে টিভি” এর ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ও তিন বছর পূর্তি উপলক্ষে লাকসাম, লালমাই ও নাঙ্গলকোটের বিভিন্ন সাংবাদিক, সম্পাদক, লেখক, কবি, সাহিত্যিক, সংগঠক ও উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

৯ অক্টোবর সোমবার বিকেল তিনটায় কুমিল্লার লাকসাম জংশনের আগমন ফুড পার্ক নামক একটি কমিউনিটিসেন্টারে বিকে টিভি পরিবারকর্তৃক আয়োজিত অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জাতীয় ইত্তেফাক এর লাকসাম প্রতিনিধি, মো. আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সুরুজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক শামীম-আল-মাহমুদ শিমুল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি’কে টিভির প্রধান উপদেষ্টা ও মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, হাজী মো.ফরহাদ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহমান নেভি ও লালমাই উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা জজ কোর্ট এর তরুণ আইনজীবী এ কে ফয়সাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের লাকসাম প্রতিনিধি মো. আরিফুর রহমান স্বপন, দৈনিক যুগান্তর এর লাকসাম প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক আজকের জীবন পত্রিকার লাকসাম প্রতিনিধি ও সাপ্তাহিক কুমিল্লার নির্বাহী সম্পাদক জাফর আহমেদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, মো.সেলিম চৌধুরী হিরা,
দৈনিক মানবকন্ঠ এর লাকসাম প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক কুমিল্লার কাগজ ও আনন্দ টিভির লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, আনন্দ টিভি’র লাকসাম প্রতিনিধি আব্দুল কাদের অপু, বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সংবাদের লালমাই প্রতিনিধি ও জাগো লালমাইয়ের সম্পাদক মাসুদ রানা,সহ-সভাপতি ও দৈনিক ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু,সাধারন সম্পাদক ও দৈনিক জনতা’র লালমাই প্রতিনিধি রুহুল আমিন,দৈনিক বাংলাদেশ সমাচার এর লাকসাম প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুন, দৈনিক ভোরের কলামের নাঙ্গলকোট প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক আলোর দিশারী’র নাঙ্গলকোট প্রতিনিধি শামিমুর রহমান সহ অন্যান সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ‘ভিক্টোরিয়া অব হিউমিনিট অর্গানাইজেশন’ এর প্রতিষ্ঠাতা-সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি ও সহ-সভাপতি খান শামীম,
‘আমরা বইপ্রমী’ সংগঠনের যুগ্ন আহবায়ক কবি লোকমান হোসেন শিশির,কবি মাহমুদ হাসান নাসিম, মো.শাহাদাত হোসেন এবং তারেক রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিকে টিভির বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করেন এবং বিকে টিভি’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিকে টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর “সত্য প্রকাশে নির্ভীক” এই স্লোগান কে ধারণ করে বিকে টিভি’র যাত্রা শুরু হয়।
গত তিন বছরে বিকে টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দর্শকদের আস্থা অর্জন ও মন জয় করে নিয়েছে। বিকে টিভি’র ইউটিউব চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার তারই যার প্রমাণ বহন করে
গত তিন বছরে ফেসবুকেও বিকে টিভি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর জন্য দর্শক, শুভাকাঙ্ক্ষী ও টিভির সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েন তিনি।

এ সময় তিনি বিকে টিভির লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। গত তিন বছর সফলতার সাথে বিকে টিভি’র কার্যক্রম অব্যাহত ছিলো এবং বিকে টিভিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এসময় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com