কুমিল্লার মাতৃভান্ডার রসমালাই ও খাদি কাপড়ের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও। এবার রেলিশ বেকারি এন্ড কনফেকশনারি মিষ্টির জগতে কাঁচা মরিচের সবুজ রঙের রসগোল্লা তৈরি করে মিষ্টি প্রেমীদের মধ্যে রীতিমত ঝড় তুলেছে।

রসগোল্লাটির প্রধান ক্রেতা হলেন, যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন। প্রতিষ্ঠানটি দেড় মাস পূর্বে ১৫ কেজি দিয়ে শুরু করে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ কেজি মিষ্টি বিক্রয় করে থাকেন।
এই রসগোল্লার দাম অন্যান্য রসগোল্লার চেয়ে একটু বেশি। কুমিল্লা নগরির বিভিন্ন স্থানে রেলিশের ৭টি শাখা রয়েছে এর মধ্যে সকল শাখাগুলোতেই রসগোল্লা কেনার ভীড় লেগে থাকে তাছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ব্যাপক সাড়া রয়েছে।
রসগোল্লার ছানাতে কাঁচা মরিচ মিশিয়ে চিনির শিড়ায় ডুবানো হয়। এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা।
নতুন রকমের রসগোল্লা স্বাদ প্রথমে মুখে দিলে মিষ্টি তারপর ধীরে ধীরে ঝাল অনুভুত হয়।
কথা হয় এমন এক মিষ্টি তৈরির কারিগর সজিব আহম্মেদ এর সাথে তিনি বলেন, গত ১৪ বছর ধরে এখানে কাজ করছি। এর আগে গাজর, মসলা, হিমসাগর আমের রসে রসগোল্লা তৈরি করেছি তবে, এগুলো গ্রাহকদের তেমনভাবে আকৃষ্ট করেনি কিন্তু এখন কাঁচা মরিচের ঝাল রসগোল্লাটি তৈরি করে দেশ জুড়ে অনেক সাড়া পাচ্ছি।
রেলিশের বিশ্বরোড শাখার ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বলেন, কাঁচা মরিচের সবুজ রঙের নতুন স্বাদের রসগোল্লাটি দেশে প্রথম আমরা কুমিল্লাতে তৈরি করেছি। তাই এর চাহিদা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে।