কুমিল্লা জেলার মনোহরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী ডেপুটি সিভিল সার্জন পদে পদোন্নতি পেয়েছে।
ডাঃ নিসর্গ সার্জন চৌধুরী ৩২ তম বি.সি.এস (স্বাস্থ্য) ক্যাডার উত্তীর্ণ হন। ২০১৩ সালে স্বাস্থ্য বিভাগে সহকারী সার্জন পদে যোগদান করেন। কুমিল্লা জেলার প্রত্যন্ত মনোহরজ্ঞ উপজেলায় স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করে গেছেন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী। ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী ডেপুটি সিভিল সার্জন পদে পদোন্নতি পাওয়ায় মনোহরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী অভিনন্দন জানিয়েছে। গতকাল ২১ (ডিসেম্বর) মঙ্গবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী ডেপুটি সিভিল সার্জন পদে দায়িত্ব গ্রহন করেছেন।