কুমিল্লার লালমাই উপজেলা জয়নগর গ্রামের হারুনের ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী নাজমুল হোসেন এর বাড়িঘর পুঁড়ে ছাঁই করে দিলো দুর্বিত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
জানা যায়, গত ১১ মে রবিবার যুক্তরাজ্য আওয়ামিলীগের এক প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন নাজমুল হাসান। যেখানে বর্তমান সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচির ব্যানারে দেখা যায় তাকে আর এই ছবি ফেইসবুকে ছড়িয়ে পরলে এতেই কিছু সংখ্যক লোক জড়ো হয়ে তার ঘরবাড়িতে হামলা চালায়। বর্তমানে নাজমুল হোসেন এর পরিবার আতংকিত অবস্থায় রয়েছেন। এছাড়াও নাজমুল দেশে আসলে যে কোন মূহুর্তে তার উপর দূর্বিত্তরা হামলা চালাতে পারে বলে জানিয়েছেন তার বাবা হারুন।
এই বিষয়ে লালমাই থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে, ওসি শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি তবে, নামজুল নিষিদ্ধ আ’লীগ সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকায় ঝামেলা সৃষ্টি করছে অনকেই। বিষয়টি আমরা দেখছি।