পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানবতার বন্ধন’র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ডালিম এর উদ্যোগে এবং ডাঃ সালেহ আহম্মদ সালেহ’র পরামর্শে লালমাই উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধন’ এর মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
২৪ জুলাই (রবিবার) থেকে এ কার্যক্রম চালু করা হয়। করোনা ভ্যাকসিন অনলাইন নিবন্ধন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, জাকির হোসেন, সোহরাব হোসেন শুভ, আবদুল মতিনসহ অন্যান্যরা।
এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, আমাদের ইউনিয়নের বেশিরভাগ মানুষই অনলাইন সম্পর্কে অজ্ঞ। অনেকেই স্মার্টফোন চালাতে জানে না। তাই যাদের ভ্যাকসিন দেয়ার বয়স হয়েছে তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসতেছি। ইতোমধ্যে কয়েকজনের ভ্যাকসিন নিবন্ধন করে নিবন্ধন কপিও হাতে দিয়েছি। আমরা দু’এক দিনের মধ্যেই ইউনিয়নের বয়সপ্রাপ্ত সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।