জাতীয় সামাজিক সংগঠন সজীব ওয়াজেদ জয় পরিষদের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা আহবায়ক কমিটিতে সাবেক কাজিরবেড় ইউনিয়ণ ছাত্রলীগে সভাপতি শেখ আনিসুর রহমান কে আহবায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মানিক মিয়া ও আশরাফুল আলম এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করেন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কিমিটির নিকট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এই কমিটি উন্নয়ন কর্মকান্ড তৃর্নমূলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে । পাশাপাশি স্বাধীনতার শক্তির পক্ষে কজা করার দৃঢ় প্রত্যায় নিয়ে সংগঠনটি কাজ করবে বলে জানা যায়।