1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৮১ বার পড়েছে

২১ জুলাই রাতে লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৭ বছর ধরে জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে সেরা রাঁধুনি প্রতিযোগিতা ঈদের দিন আয়োজন করে থাকেন। এই প্রতিযোগিতায় অতিথি আপ্যায়ন করে গোপন ব্যালেট এর মাধ্যমে ভোট দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ করা হয়ে থাকে এবং অংশগ্রহণকারী মেহমানগণ থেকে সেরা ভোটার নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।

করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি ধারাবাহিক ধরে রাখতে মেহমান সীমিত করে এ আয়োজন করা হয়। এতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন মোসা: অজিফা বেগম, ১ম রানার্স আপ মোসা: শবনম আরা বেগম ও ২য় রানার্স আপ মায়ন বেগম এবং সেরা ভোটার নির্বাচিত হন মো: নোমান মজুুমদার। এতে পরিচালনায় ভুমিকা দায়িত্ব পালন করেন জামিরা মহিলা দাখিল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মো: আবদুল খালেক মজুুমদার। উক্ত অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার, মজুুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুল হক মজুমদার ও ছাত্রনেতা এনামুল হক মজুমদার সহ এলাকার বিশিষ্ট মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠনে চ্যাম্পিয়ন মো: অজিফা বেগম এর পক্ষে উনার বড় ছেলে মো: আবুল বাসার মজুমদার, ১ম রানার্স আপ মোসা: শবনম আরা বেগম এর পক্ষে বড় ছেলে মো: জোবায়ের মজুমদার, ২য় রানার্স আপ মোসা: মায়ন বেগম এর পক্ষে বড় ছেলে মো: একরামুল হক মজুমদার এবং সেরা ভোটার মো: নোমান মজুুমদার পুরস্কার গ্রহণ করেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com