1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮৭ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার বলিপদুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের পাশে দাঁড়ালেন দুই এমপি। বুধবার(২৭ মে) ঈদুল আজহার আগের দিন বিকালে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে আসেন। এ-সময় তিনি বাগমারা জোনাল অফিসের ডিজিএম’কে মুঠোফোনে কল দিয়ে ক্ষতির কারন জানতে চান। সেই সাথে ক্ষতিপূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতেও বলেন।

২৫টি পরিবারের ঘরের মধ্যে সম্পূর্ণরূপে পুঁড়ে ছাঁই হওয়া ৮টি ঘর পুনঃ নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি মনিরুল।

পরে, ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবাদের সাথে কথা বলে, আগামীদিনে তাদের প্রয়োজনীয়তা অনুসারে যোগানের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। ঘটনাস্থল পরিদর্শনে একই সাথে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান।

ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীদের শাড়ি ও শিশুদের পোষাক হাতে তুলে দেন এমপি মোবাশ্বের। এ-সময় তিনি বলে উঠেন সদরের এমপি আমার বড় ভাই যেহেতু ওনি ৮টি ঘর নির্মাণ করে দিবে বলেছে সেহেতু বাকী প্রয়োজনীয় জিনিসগুলো আমি দেবো।

এছাড়াও, এমপি মোবাশ্বের ঈদ পরবর্তী সময়ে অসহায় পরিবারগুলোর জীবনযাপনে সকল সময় পাশে থাকবেন বলে ঘোষনাও দেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ মে অগ্নিকাণ্ডের ঘটনায় লালমাই উপজেলার বলিপদুয়া গ্রামের ২৫টি পরিবারের ঘর পুঁড়ে ছাঁই হয়ে গিয়েছে যা দৈনিক ইনকিলাবে নিউজ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বশেষ দুই এমপি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। যা স্থানীয়দের মাঝে সময়ের উপযোগী ভাল কাজে নাম লিখিয়েছেন।

 

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com