1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের “শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক” হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহজাহান মজুমদার। শনিবার (২৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইছ উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরীফ মোশাররফ হোসেন এবং সংগঠনের কার্যকরী সভাপতি মো. আলতাফ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।

‎উল্লেখ্য, ড. শাহজাহান মজুমদার দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এবং লালমাই প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

‎নবনির্বাচিত শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক ড. শাহজাহান মজুমদার তার বক্তব্যে এই সম্মানের জন্য অ্যালামনাই এসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com