যে সন্তানকে লালন পালন করে বড় করেছে, এইবার সেই সন্তানকেই দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করলো পিতা।
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন রামপুর গ্রামে পিতার হাতে নিজের সন্তান হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে মধ্যপান করা মাতাল ছেলেকে গলা কেঁটে হত্যা করেছে কাজী হিরন নামক একজন বৃদ্ধ।
হিরন কাজীর ৭ ছেলে মেয়ের মধ্যে নিহত মোহাম্মদউল্যাহ ছিল উশৃঙ্খল ও মাদক সেবনকারী যার কারনে দীর্ঘ তিন মাস জেলও খেটেছে। বিবাহ করলেও মাদকসেবী হওয়ার কারনে সংসার টিকাতে পারেনি। মোহাম্মদউল্যাহ প্রায় প্রতিদিনই মাদক সেবক করতো। যার কারনে প্রতিবেশীদের সাথেও ঝগড়া বিবাদ লেগে থাকতো। অসহায় ছিল তার পরিবার। পিতাকে মারধরের ঘটনাও ঘটেছে বহু বার।
স্থানীয়রা জানান, প্রতিটি সন্তানই পরিবারের জন্য নেয়ামত কিন্তু হিরন কাজীর ছেলে মোহাম্মদউল্যাহর আচরন ছিল ভিন্ন রকমের। খারাপ প্রকৃতির লোক ছিল সে, যার কারনে পরিবার ও পারা প্রতিবেশী কেউ শান্তি পেত না।
হত্যার পর পিতা হিরন কাজী নিজেই দায় স্বীকার করেন। যার কারনে পুলিশ তাকে গ্রেফতার করে নেয়।
এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ নূরুজ্জামান বলেন, নিহত মোহাম্মদউল্যাহ কে গলা কাঁটা অবস্থায় আমরা উদ্ধার করি। বাবা হিরনকেও আইনি হেফাজতে নেওয়া হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।