কুমিল্লার লালমাই উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলার পরিস্থিতি তুলে দরেন লালমাই থানা পুলিশের এসআই (নিরস্ত্র) ফারুক হোসেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাও. জাকির হোসেন, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোয়াকত গাজী, ভূলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় লালমাই উপজেলা প্রসঙ্গে কথা উঠলে সকলের মতামত অনুযায়ী সিটি কর্পোরেশনের সীমানায় কেউ যেতে ইচ্ছুক না বলে আখ্যায়িত করেছেন। এবং স্থানীয় বিএনপি নেতা এবং চেয়ারম্যানগন এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছেন। সমর্ঘন জানিয়েছেন সাংবাদিকরা।
বক্তব্যকালে বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, মাদক আমাদের সমাজে একটি ভয়াবহ রূপ নিয়েছে, নিমূলে প্রশাসনকে আরো জোড়ালো ভূমিকা রাখতে হবে। সেই সাথে লালমাই উপজেলা নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা বলেন, বাগমারা বাজারে রেললাইনের উপর ময়লার ভাগার যা নিয়ে আমারা পত্রিকায় নিউজ করেছি। কিন্তু ইউএনও মহোদয়ের নির্দেশে এই প্রথম তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি বিষয়টি স্থায়ী সমাধান হবে। মাদক নিমূলে পুলিশের পাশাপাশি দলীয় লোকজন ও সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলার পুকুর চুরির বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দাবি জানাই। বছরের ভারি বর্ষনে কৃষকদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরনে কাজ করার অনুরোধ।
লালমাই উপজেলা নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। যা অতীতেও ছিল।
বিএনপি নেতা মাও. জাকির হোসেন বলেন, বাগমারা হাসপাতালের সামনে করাতে মেইলটি মানুষের ক্ষতি করে বিশেষ করে হাসপাতালে আসা রোগীদেরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। বাগামারা বাজারে ড্রেনেজ ব্যবস্থা স্থায়ী ঢালাই করা হয়েছে যা ক্ষতিকর দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ। লালমাই উপজেলা স্বার্থে আমরা সকল বিরোধী শক্তিকে রুখে দিবো ইনশাআল্লাহ্।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, আমরা সরকারি চাকরি করি। সরকারের নির্দেশনা আমাদের সব সময় মেনে চলতে হয়। আপনাদের চাওয়া পাওয়া গুলো লিখিত আকারে জানাবেন। তাছাড়া, মাদক নিমূলে অতীতের মতো আমরা মাঠে কাজ করবো।