কুমিল্লার লালমাই উপজেলার শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সকালে উপজেলার বাগমারা উত্তর বাজার মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, নতুন শিক্ষার্থীদের ছবক ও একজন হিফজ শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী মাওলানা শফিকুর রহমান, মনোহরগঞ্জের দারুল উলুম কারামাতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, মনোহরগঞ্জ নাথেরপেটুয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, কুমিল্লা আইডিয়েল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: সালেহ ও কুমিল্লা মহানগর মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম সিদ্দিকী।

আল ইসরা মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হিফজ শিক্ষার্থী মেহরাব হোসেন। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হিফজ শিক্ষার্থী আসাদ উল্যাহ আল মাহাদী।
পরে হিফজ সম্পন্নকারী আমির হামযাহ সামির কে পাগড়ি পড়িয়ে দেন লাকসামের নাথেরপেটুয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জের দারুল উলুম কারামাতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী।