আজ ১৭ই ফ্রেবুয়ারি বৃহস্পতিবার বাগামারা নুরুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি রফিকুল ইসলাম মোহনকে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও মুহতামিম হাফেজ মাও. মোহাম্মদ মিজানুর রহমান জাবেরী, শিক্ষক মাও. হারুনুর রশিদ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাও. জাহাঙ্গীর হোসেন, হেলাল, শহিদ।

২০২১ সালের ২’রা জানুয়ারি প্রতিষ্ঠিত বাগমারা নুরুল কোরআন এন্ড মাদ্রাসায় বর্তমানে ৬ জন শিক্ষক ও ১৩০ জন শিক্ষার্থী রয়েছে।
নবনিযুক্ত সভাপতি রফিকুল ইসলাম মোহন বলেন, মুসলমান হিসেবে আমাদের সকলকে কোরআন শিক্ষা গ্রহন করা প্রয়োজন। তাছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠান বাগমারা কোরআন ইস্কুল এন্ড মাদ্রাসার সাথে থেকে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবো বলে নিজেকে ধন্য মনে করছি