1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাতারে ‘বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস’- শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব

রিয়াজ মজুমদার
  • আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৪৮ বার পড়েছে

কাতারের রাজধানী দোহার আফগান ইউনিয়ন রেস্টুরেন্টের হল রুমে ২৬ মে ‘বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস’- শীর্ষক গবেষণামূলক আরবি গ্রন্থের প্রকাশ উৎসব করেছে আলনূর কালচারাল সেন্টারের গবেষণা ও প্রকাশনা বিভাগ।

সেন্টারের মহাপরিচালক শোয়াইব কাশেমের সভাপতিত্বে হাফেজ ওসামা ওবায়দুল্লাহর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইটির লেখক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায়ের দাওয়াহ ও ইসলামিক স্টাটিজ বিভাগের অধ্যাপক ড. আবদুর রহমান আনওয়ারী। বিশেষ অতিথি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল হাসান।

অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অর্থ সম্পাদক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা ও সাফওয়ান ইউসুফ নূর।

গবেষণা বিভাগের সহকারী পরিচালক মো: আবু তালেব ও সদস্য তাফসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের পরিচালক আমিনুল হক, নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, সংস্কৃতি বিভাগে পরিচালক আবু রায়হান খন্দকার, পৃষ্ঠপোষক শাহজাহান সাজু, বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা শফিকুল কাদের, সম্পাদক মণ্ডলীর সদস্য নূর মোহাম্মদ নূর।

এসময় উপস্থিথ ছিলেন কমিনিউটির সদস্য মোঃ মহিউদ্দিন চৌধুরী,মোঃ মোস্তাফিজুর রহমান রিপন,মোঃ সেলিম সরকার জিসান, মোঃ সাব্বির হোসেন সহ আর অনেকেই ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গবেষণামূলক এ গ্রন্থটি বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও আলেমদের মধ্যে নিজহাতে বিতরণ করেন।

সবশেষে দেশ ও মুসলিম উম্মার কল্যাণের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি ফরিদ আহমদ।

বক্তারা আরবদের মাঝে ‘বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস’ নামের গ্রন্থটি পৌঁছে দেয়ার জন্য আল নূর সেন্টারের কর্মকর্তা ও মেহমান লেখককে ধন্যবাদ জানান। বাংলায় গ্রন্থটি লেখা ও প্রকাশ করার জন্য তারা আল নূর সেন্টার ও লেখককে অনুরোধ জানালে আল নূর কর্তৃপক্ষ এ ব্যাপারে সবাইকে আস্বস্ত করেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com