1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে স্যাকমো রবিউল কে শোকজ

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭৩৪ বার পড়েছে

অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে বাগমারা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মোহাম্মদ রবিউল আলম কে শোকজ নোটিশ (স্বারক নং উপ.স্বাঃ ও প.প.অ/লালমাই/২০২২/১৬৮) করা হয়েছে। ১৪ আগস্ট দুপুরে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রওনাক জাহান এই শোকজ নোটিশ দেন। নোটিশের জবাব দিতে অভিযুক্ত কে তিন কার্যদিবসের সময় দেওয়া হয়েছে।

স্যাকমো রবিউল কে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪/০৮/২০২২ইং (রোববার) সকাল ১০.৪১টায় আপনি কর্মস্থলে উপস্থিত হন। অফিসের নির্দিষ্ট সময়ে আপনি কর্মস্থলে উপস্থিত হন নাই। অফিসের নির্দিষ্ট সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার কারনে চিকিৎসা সেবা নিতে আসা কতিপয় ব্যক্তি আপনাকে রুমে উপস্থিত পায় নাই। অতঃপর চিকিৎসা সেবা প্রত্যাশী নিন্ম স্বাক্ষরকারীকে উক্ত বিষয়টি এই মর্মে অবগত করেন। নিন্মস্বাক্ষরকারীর কাছ থেকে কোন পূর্বানুমতি না নিয়ে এইভাবে অফিসের নির্দিষ্ট সময়ের পরে অফিসে আসা মোটেও কাম্য নয়। কর্তৃপক্ষ কে না জানিয়ে বিলম্বে অফিসে আসার কারনে চিকিৎসা সেবা প্রত্যাশীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ খ্রিঃ এর সংশোধিত ২০১৮ খ্রি: এর পরিপন্থী। আপনার এহেন অনুপস্থিতির কারনে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হইবে না তাহার সুস্পষ্ট জবাবপত্র নোটিশ জারির ৩ (তিন) কর্মদিসবের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিন্ম স্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করিবার জন্য নির্দেশ দেওয়া হইল।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com