1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে সম্প্রীতি সমাবেশ; ভার্চুয়ালে অর্থমন্ত্রী

মাসুদ রানা
  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮১ বার পড়েছে

১৮ অক্টোবর (রবিবার) দুপুরে লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের হল রুমে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি বলেন, আমাদের সকলকে সম্প্রীতি বন্ধন বজায় রাখতে হবে। হাদিসে আছে মানুষ মানুষের জন্য কাজ করতে হবে। কোন প্রকার সহিংসতায় জড়ানো যাবেনা। যে যার ধর্মই পালন করুক না কেন মনে রাখতে হবে আমরা সকলে মানুষ। আমি আশা করি অতীতের ন্যায় লালমাইবাসি শান্তিশৃঙ্খলা বজায় রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে বক্তব্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার বলেন, লালমাই উপজেলার সর্বস্তরের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ তাছাড়া, দূর্গাপুজায় আমরা নেতৃবৃন্দরা সব সময় খোঁজ খবর নিয়ে থাকি। মাননীয় অর্থমন্তীর কাছে নামে বেনামে কওমিসহ সকল মাদ্রাসাগুলোকে একটি পক্রিয়ায় আনার জোর দাবি জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, লালমাই দূনীতি প্রতিরোদ কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আলেম ওলামা, পুরোহিত, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলায় ভার্চুয়ালে যুক্ত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com