1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাস চাপায় গ্রাম পুলিশ নিহত

মাসুদ রানা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৫০ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় রাহুল চন্দ্র সিংহ (৬০) নামক এক গ্রাম পুলিশ নিহত হয়েছে।

নিহত রাহুল সিংহ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন ঘনিয়াখালী বড় বাড়ি মৃত. মনমোহন সিংহের ছেলে। সে বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলা কৃষি অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রাম পুলিশ রাহুল সিংহ উপজেলা পরিষদের ডিউটি শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ-সময় উপজেলা কৃষি অফিস সংলগ্ন ঘনিয়াখালী রাস্তার মাথায় পৌঁছে রাস্তা পারাপারের প্রস্তুতিকালে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতিতে রায়পুরগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার এসআই মোস্তফা বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, মামলার পর গাড়ি ও চালককে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com