1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাই উপজেলা যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫৫২ বার পড়েছে

কুমিল্লা লালমাইয়ে যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা।

গতকাল সোমবার (২৯ মে) বিকেলে ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাকসুদুর রহমান মাসুদের নেতৃত্বে উপজেলার ভুশ্চি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা বাহারুল ইসলাম, বেলঘর উত্তর যুবদল নেতা ইকবাল হোসেন, পেরুল দক্ষিণ যুবদল নেতা মহিন উদ্দিনসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে লালমাই উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলেও কতিপয় কিছু আ’লীগের দালাল অযোগ্য লোকদের দিয়ে যুবদলের পকেট কমিটি গঠন করেছে। আমরা এ কমিটি মানি না, মানবো না। এই এলাকার মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিভিন্ন সময়ে এই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। জননেতা মনিরুল হক চৌধুরীর বাহিরে আমরা এ অঞ্চলে কোনো কমিটি মানিতে পারিনা।

বক্তারা আরো বলেন এই কমিটিতে যারা রয়েছে তাদের অনেককেই কর্মীরা চিনে না, এই পকেট কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। পাশাপাশি মোবাশ্বের আলম ভূঁইয়াকেও লালমাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে নবগঠিত কমিটি বাতিল করা না হলে রাজপথে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com