মুফতী আবু নাঈম শাকেরী’র পরিচালনায় লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা কানিয়াপুকুর পাড় সওদাগর বাড়ি সংলগ্ন অবস্থিত বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমি’র নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে -২০২৪ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আধুনিক ও স্মার্ট শিক্ষার সমন্বয়ে আরবি,বাংলা ইংরেজি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে মাদ্রাসাটি। মাদ্রাসার প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ আমিনুল ইসলাম সওদাগর। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাহাবুব ইসলাম শরিফ।

বছরের প্রথম দিনেই নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের হিরিক পরে জানিয়েছেন মাদ্রাসাটির পরিচালক আবু নাইম শাকেরী।