স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বানের পানিতে প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

বুধবার (২৮ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে কুমিল্লার লালমাই উপজেলার বন্যা কবলিত ২শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি নিত্য প্রয়োজনীয় ঔষধ উপহার সামগ্রী হিসেবে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আসাদ, ফয়সাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিপুল, সহকৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহআইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম রনি, সদস্য আমান উল্যাহ। এছাড়াও কুমিল্লা জেলা ও লালমাই উপজেলার বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।