কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের সার্বিক সহযোগিতায় ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চারু মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত চারু মিয়া কুমিল্লা কোতোয়ালি থানাধীন দূর্গাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, ৫০পিস ইয়াবাসহ চারু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।