1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় ইউপি সচিবকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পড়েছে

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) কুমিল্লার লালমাই উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলার সকল গ্রাম পুলিশদের উপস্থিতিতে ২০২৫ সালের জানুয়ারি মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় বাগমারা দক্ষিণ ইউপি সচিব সীমা আচার্য্য কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যর উপস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় ভূলইন দক্ষিণ ইউপি সচিব ও কর্মরত গ্রাম পুলিশ এবং বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ মহি উদ্দিন কে নগদ অর্থ (উপহার) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।

এসময় সকলের উদ্দেশ্যে ইউএনও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আপনারা লালমাই উপজেলা প্রশাসনকে প্রশংসার যোগ্য হিসেবে গড়ে তুলেছেন, সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি এ কার্যক্রমে যারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালো কর্মদক্ষতা দেখিয়েছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হবে। আশা করি আপনাদের সফল কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখবেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লোকমান হোসেন, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মালেক, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রুবাই, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ, ভূলইন উত্তর ইউপি সচিব সাদেকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন সহ আরো অনেকে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com