শুক্রবার (২৮ জুন) জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে লালমাই থানা পুলিশ অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে উপপরিদর্শক (এসআই) আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন মাতাইনকোট আসলে তাদের উপস্থিতিতে বাইতুল জামে মসজিদের দরজায় লাগানো তালা খুলে দেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি আবুল হাশেম মজুমদার।

তারপূর্বে, শুক্রবার ফজরের নামাজ পড়ার পর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যানের (ভাতিজা) রুবেল হোসেন মজুমদারের সাথে পূর্ব শত্রুার জেরে মসজিদের ইমামকে বের করে দিয়ে মসজিদে তালা দেন তিনি।

জানা যায়, পৈতিক সম্পত্তির উপর নির্মীত মসজিদে দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আবুল হাশেম মজুদার। ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওনার বড় ভাই আবুল কাশেম মজুমদারের ছেলে রুবেল হোসেন মজুমদার। কিন্তু আজকে জুমার দিন ফজরের নামাজ পড়ে মুসল্লীরা বাহির হলে ইমামকে বের করে দিয়ে নিজ হাতে মসজিদে তালা ঝুলিয়ে দেন তিনি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সাধারন সম্পাদক রুবেল হোসেন মজুমদার বলেন, আমার দাদা মরহূম আবদুল হাকিম মজুমদার মারা যাওয়ার সময় মসজিদ দেখবাল করার দায়িত্ব আমার কাছে দিয়ে যায়। সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার আমার চাচা হয়। তিনি নেশাগ্রস্ত সব সময় হাতে দা নিয়ে মুসল্লীদের দৌড়ানি দেয়। অতীতে আরো কয়েকবার মসজিদে তালা দিয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করি।
এই বিষয়ে আবুল হাশেম চেয়ারম্যান বলেন, আমি মসজিদ কমিটির সভাপতি বাবা মারা যাওয়ার পরে আমার ভাতিজা মসজিদের জায়গা দখল করে আছে। যে কোন সিদ্ধান্ত নিজে নিয়ে নেয় আমাকে জানায় না। তাই সকল বিষয় সমাধানের লক্ষে মসজিদে তালা দিয়েছি। আজকে আসরের নামাজের সময় খুলে দেবো।
এই বিষয়ে লালমাই থানা পুলিশের এসআই আশরাফ বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে যাই এবং মসজিদের তালা বন্ধ দেখি পরে, মসজিদ কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদারকে ডেকে এনে মসজিদের তালা খোলা হয়েছে। এবং মসজিদেই আজকে জুমার নামাজ আদায় করেছে মুসল্লীরা।