1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিয়ের ১৭ দিনেই লাশ হলো স্বামী; সড়কে শেষ হলো পলাশ-ডলির সংসার

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৬৯ বার পড়েছে

স্বামী নাছির উদ্দিন পলাশের সাথে স্ত্রী ডলির শেষ কথা হয়েছে ভোররাতে স্বামী বলছিল, তিন ঘন্টা পর দেখা হবে, তুমি ঘুমাও। কিন্তু দেখা না করেই চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন প্রিয়তম স্বামী নাছির উদ্দিন।

তিন ঘণ্টা পার হয়ে যাওয়ার পর ভাইকে সাথে নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামীর মৃতদেহ নিতে এসেছেন ডলি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে একজন নাছির উদ্দীন পলাশ। শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়তম স্বামী পলাশ এবং স্ত্রী ডলির সংসার শুরু হয়েছে মাত্র ১৭ দিন। এরই মধ্যে একটি ঘাতক বাস শেষ করে দিল এক নবদম্পতির সংসার। নববধূ ডলি আক্তারের বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া। আর নিহত নাছির উদ্দীন পলাশের বাড়ি নোয়াখালীর চাটখিলে।

ঢাকা থেকে চট্টগ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন পলাশ।
পেশায় ছিলেন পাইপ ফিল্টারের ঠিকাদার।
স্বামীর মৃত্যুর খবর শুনার সাথে সাথে হাউমাউ করতে করতে ছুটে আসেন স্ত্রী ডলি।

কান্নারত অবস্থায় ডলি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি সকাল ৭টায় মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পাঁচজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।’

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com