সুশাসন প্রতিষ্ঠা, কার্যকরী ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যস্তবায়ন, জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মুখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৮১ লক্ষ ৮৪ হাজার ১৬৬ টাকা ব্যয় ধরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে ঘোষণা করেন ইউপি সচিব সাদেকুর রহমান।
উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আলোকে সংযোজন ও বিয়োজন নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান এমরান কবির।
এ সময় উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, ইউপির হিসাব সহকারী আইরিন আক্তার, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাশেম মজুমদার, ইউপি মেম্বার আবুল কালাম, ইউপি মেম্বার আবদুল মতিন, ইউপি মেম্বার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, ইউপি মেম্বার আমির হোসেন, ইউপি মেম্বার আবুল কাশেম বাবুল, যুবলীগ নেতা মোশারফ হোসেনসহ ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।