মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান এই শ্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে হাজতখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সহিদ আহমেদ বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান রুবেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা বিল্লাল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন ইমন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন, হাসমত আলী প্রমুখ।
সভায় ভূলইন উত্তর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হিসেবে মোকারম হোসেন, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালেহ আহম্মেদ, সদস্য বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন ও কুহিনূর বেগমের নাম ঘোষণা করা হয়। আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা উপজেলা নেতৃবৃন্দের নিকট হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।