1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে পণ্যর মজুত রাখায় মেঘনা কোল্ড স্টোরেজকে জরিমানা

মাসুদ রানা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৬৩ বার পড়েছে

লাইসেন্স না থাকায় ও পণ্যর অবৈধ মজুত রাখায় মেঘনা কোল্ড স্টোরেজকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মেহেদী হাসান শাওন এই জরিমানা করেন।

জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের অর্ন্তগত মেঘনা কোল্ড স্টোরেজে ২১ লক্ষ ডিমের মজুত ও প্রায় ৪ শতাধিক মিষ্টি ভর্তি ড্রাম্পের মজুত রাখায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা মতে লাইসেন্স না থাকায় ও পণ্যর অবৈধ মজুত রাখায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, অবৈধ মজুতকৃত পণ্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোল্ড স্টোর থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এসময় কোল্ড স্টোরেজে মিষ্টি মজুত রাখায় বাগমারা বাজারের জগন্নাত মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা, লালমাই গোল্ড মিষ্টি ভান্ডারকে ১০ টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে আরো ৬০ হাজার টাকা জরিমানা করেন কুমিল্লা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। জানা যায়, বাগমারা বাজার সহ অন্যান্য জায়গায় বহু মিষ্টির দোকান দিনের পর দিন এই কোল্ড স্টোরে মিষ্টির মজুত রেখে চলেছে। যা পরে দাম বাড়লে ক্রেতাদের কাছে বিক্রি করে। এছাড়াও ডিমের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্য অবৈধ মজুতধারেরা এখানে পণ্যমজুত রাখে বলে জানা যায়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com