১৯ মে (শুক্রবার) কুমিল্লার লাকসাম উপজেলায় ঢাকা- নোয়াখালী রেললাইনের পৌরশহরের লাকসাম বালিকা বিদ্যালয় সংলগ্ন ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে রৌশন বিনতে শফিক (৪৪)নামের এক নারীর শিক্ষকের মৃত্যু হয়েছে স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর উপকূল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঐ শিক্ষিকার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়, শিক্ষিকা মৃত সফিক মিয়ার মেয়ে, দুই সন্তানের জননি, তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার স্যততা নিশ্চিত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পেরণ করছেন বলে জানান শিক্ষিকা রৌশন উত্তর লাকসাম একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন,দূর্ঘটনা নাকি আত্মহত্যা এই নিয়ে মানুষের মনে ধ্রর্মজাল সৃষ্টি হয়েছে,এই বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়রের প্রস্তুতি চলছে।