1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৮ বার পড়েছে
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে স্বামীর বসতঘর থেকে কুমিল্লার লালমাইয়ে ফারজানা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। নিহত ফারজানা আক্তার উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের (৩২) স্ত্রী।
জানা যায়, আট বছর পূর্বে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ পূর্বপাড়ার মৃত হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে একই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের মাখু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফাহিম (৬) ও ফারহান (৪) নামে দু’জন পুত্র সন্তান রয়েছে। নিহতের স্বামী প্রবাসে থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো বলে জানায় নিহতের পরিবার। বুধবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ছেলে ফারহানের চিৎকার শুনে পাশের রুম থেকে নিহতের বৃদ্ধা শ্বাশুড়ি ও জা দৌঁড়ে এসে দেখে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফারজানার লাশ ঝুলে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে নিহতের পরিবারের দাবি, মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ফারজানা মায়ের সাথে ফোনে কথা বলেছে। সে আত্মহত্যা করার কথা নয়। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে হয়তো মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।
থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটা আত্মহত্যা করেছে। নিহতের থাকার ঘরের দরজা ভিতর থেকে তালা লাগানো ছিল। পরে নিহতের ছেলের মাধ্যমে ভিতর থেকে চাবি এনে দরজা খুলে ভিতরে প্রবেশ করি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, গৃহবধূর মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com