1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে বন্যায় কৃষি মৎস ও প্রানীখাতে ক্ষতি ৭৪ কোটি ২৫ লক্ষ ১২ হাজর ৬শত টাকা

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পড়েছে

স্মরণকালের বয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে প্লাবিত হয়েছে ১৪টি। লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে কৃষি, মৎস ও প্রানী খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কৃষি খাতে ক্ষতির পরিমান ৪১ কোটি ৩৫ লক্ষ ৪১ হাজার ৮শত টাকা। এতে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৮শত ৯৪ হেক্টর ফসলি জমি। উৎপাদনে ক্ষতির পরিমান ১০ হাজার ৩৪২ মে.টন। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমান ২ হাজার ১শত ৯৭ হেক্টর। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ ফসলি জমির পরিমান ১ হাজার ৮শত ৬০ হেক্টর। এবং বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ফসলের পরিমান ৪ হাজার ৬১ হেক্টর।

প্রাণী সম্পদে ক্ষতির পরিমান ২৯ কোটি টাকা। তারমধ্যে, মৃত. পশুপাখির মোট ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা, বিনষ্ট ও পশুপাখির ঘাসের পরিমান ২৪শত (টন) যার মূল্য ৪ কোটি টাকা, বিনষ্ট পশুপাখির দানাদার খাদ্যর পরিমান ৬শত টন যার মূল্য ৩ কোটি টাকা, ক্ষতিগ্রস্থ খামারের সংখ্যা ৬৪১টি এতে, গবাদিপশুর সংখ্যা ৫৬ হাজার। যার মূল্য ৩কোটি টাকা। এছাড়াও, হাঁস মুরগীর খামার রয়েছে ৩২২ টি যার ক্ষতির পরিমাণ ৬ কোটি টাকা। বন্যায় কবলিত হয়ে মারা গিয়েছে ১৬টি গরু,২৩ ছাগল, ২ লক্ষ ১২ হাজার মুরগি,৭শত হাঁস।

মৎসখাতে ক্ষতির পরিমান ৩ কোটি ৮৯ লক্ষ ৭০ হাজার টাকা। এতে,বন্যার পানিতে প্লাবিত হয়েছে ২ হাজার ৭শত ১৮টি পুকুর, ভেরি ও দিঘী। ক্ষতিগ্রস্থ মাছ চাষীরা ইতিমধ্যে ক্ষতির পরিমান উল্লেখ করে প্রনোধনা চেয়ে উপজেলা মৎস অফিসার বরাবর আবেদনও জমা দিয়েছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ খামারিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে যা আমরা মন্ত্রনালয়ে পাঠাবো এবং খামারীদের পাশে আমরা সব সময় রয়েছি।

উপজেলা মৎস কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের ৩০ টি আবেদন পেয়েছি যাতে,সকলে প্রনোধনা চেয়ে আবেদন করেছেন। এবং আমিও উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলেছি। প্রনোদণা আসলে আসা করি ক্ষতিগ্রস্থদের দেওয়া হবে।

এছাড়াও উপজেলা কৃষি অফিস কতৃক কৃষকদের প্রনোদার বীজ ও সার দেওয়া হচ্ছে বলে জান যায়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com