কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন লোলাই গ্রামের সাজাপ্রাপ্ত আসামী নূরুল ইসলামের ছেলে রবিউল আউয়াল কে গ্রেপ্তার করেছে লালমাই পুলিশ।
২৬শে আগষ্ট (শুক্রবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জীবন চৌধুরী, এ এস আই অর্জুন রায়, গিয়াস উদ্দিন, আবদুল্লাহ, সারোয়ার সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সাজাপ্রাপ্ত আসামী রবিউল আউয়ালকে গ্রেপ্তার করেন। এসময় পুলিশ জানান, জিআরও মামলায় সাজা হওয়ার পরে পালিয়ে বেড়াচ্ছিল রবিউল।