কুমিল্লার লালামাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন আ’লীগের উদ্যেগে সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রাখতে মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৬ অক্টোবর শনিবার হাজারো মানুষের উপস্থিতে উপজেলা আ’লীগের প্রভাবশালী সহ-সভাপতি আবদুর রহমান নেভীর সার্বিক তত্বাবধানে পেরুল (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানের সজ্ঞারণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেরুল ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, পেরুল (দঃ) ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাস্টার হারুনুর রশিদ,সহ সভাপতি লোকমান হোসেন,লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কানিজ ফাতেমা, বাগমারা (দঃ) ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কাউসার মোর্শেদ,যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মোহন, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শন্জয় শর্মা,ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক লোকমান হোসেন, পেরুল (দঃ) ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন, সহ সভাপতি আবু তাহের টিটু, একরামুল হক স্বপন, হাবিবুর রহমান,সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুম মজুমদার, পেরুল (উঃ) ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন, সাইদুল ইসলাম তিতু মেম্বার, জাহাঙ্গীর আলম, জাফর আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল মতিন প্রমুখ।
বক্তব্য আবদুর রহমান নেভী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতর দেশ আমরা একে অপরের ভাই কিন্তু আজ যে সমস্ত কুচক্রি মহল রাজনৈতিক পায়দা নেওয়ার জন্য তা নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের দাবি জানান। তাছাড়া, আগামী ইউপি নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করে বিজয়ী করতে সকল আওয়ামী প্রেমীদের অনুরোধ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান বলেন, যারা দীর্ঘদিন দরে দলের কর্মীদের খোজ খবর নিয়েছে ও দলের জন্য পরিশ্রম করেছে তাদের কে সুযোগ করে দেওয়ার আহবান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রাখতে সকলকে মিলেমিশে চলার পরামর্শ দেন।
বক্তব্য ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাস্টার হারুনুর রশিদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীত আমাদের কে মেনে চলতে হবে কেননা সংঘান শান্তি বয়ে আনে না। তাছাড়া, ওনি আরো বলেন,আমি বিশ্বাস করি টাকার কাছে কখনো ভোট বিক্রি হয় না। দলের বাহিরে কাউকে সুযোগ দেওয়া হবে না। বিশ্বসেরা অর্থমন্ত্রী’র উপজেলায় রাজাকারদের প্রতিহত করা হবে।
তাছাড়া, বক্তব্য শেষে ইউনিয়ন আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,মহিলা আ’লীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বিশ্বাসের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।