1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে এক সবজি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি।

​গত ৯ অক্টোবর (বুধবার) রাতে লালমাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো:​সুমন (২৪): কালা মিয়ার ছেলে, সাং- বাগমারা খিলপাড়া।
​নূর ইসলাম (২৫): শামছুল হকের ছেলে, সাং- কানিয়াপুকুর পাড়া। ​হান্নান (২২): আলী হোসেনের ছেলে, সাং- বলিপদুয়া।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে পরতী গ্রামের বাসিন্দা ও পেশায় সবজি বিক্রেতা মোঃ সফিউল্লাহ (৪৯) পাইকারি সবজি কেনার উদ্দেশ্যে নিজ অটোরিকশা নিয়ে বরুড়ার মগবাড়ী চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন। ​ভোর সাড়ে পাঁচটার দিকে লালমাই থানাধীন বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই এলাকার বাগমারা-মগবাড়ী সড়কের বটতলায় পৌঁছালে একটি সিএনজিতে আসা ৩-৪ জনের একদল সশস্ত্র দুষ্কৃতকারী তার গতিপথ রোধ করে।

​দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে সফিউল্লাহকে জিম্মি করে সবজি কেনার জন্য সঙ্গে রাখা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা কিরিছ, সুইচগিয়ার ও চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, ঘাড় ও হাতের কব্জিতে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তার ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি ছিনতাই করে সটকে পড়ে।

পথচারীদের সহযোগিতায় ভুক্তভোগীকে প্রথমে উদ্ধার করে পরবর্তীতে কুমিল্লা পিপলস্ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সুস্থ হয়ে সফিউল্লাহ বাদী হয়ে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন।

​লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের আইনের আওতায় আনা হয়েছে এবং উদ্ধারকৃত অটোরিকশাটি আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।”

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com