1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়েছে

লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি​এক অনন্য মানবিকতায় ভাসল কুমিল্লার লালমাই। নিজের সন্তানকে সাথে নিয়ে স্থানীয় কাঁকসার (কাচিকাটা) দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশুর মুখে তৃপ্তির হাসি ফোটালেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

​শুক্রবার জুমার নামাজ শেষে এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরম স্নেহ ও মমতায় নিজ হাতে খাবার তুলে দেন তিনি। প্লেটে প্লেটে ভাত ও মাংস পরিবেশনের পর শিশুদের সাথে নিয়ে একবেলা আহারে অংশ নেন এই পুলিশ কর্মকর্তা।

​খাবার শেষে এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত হয় এক আবেগঘন দোয়া ও মোনাজাত। মোনাজাতে লালমাই উপজেলার সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং কুমিল্লার পুলিশ সুপারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

​সামাজিক ও মানবিক দায়বদ্ধতার চিত্র তুলে ধরে ওসি মিজানুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের প্রতি আমাদের কিছু মানবিক দায়িত্বও থাকে। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।” একই সাথে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com