শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ভূশ্চি ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এডহক কমিটির সভাপতি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আবদুল করিম, সহকারী শিক্ষক ( গণিত) মাধব বণিক। উল্লেখ্য এডহক কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।