1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

মাসুদ রানা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় ক্রেতার কাছে মরা মুরগি বিক্রির দায়ে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বাগমারা মুরগি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগমারা বাজারের মুরগি ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম (মাস্টার) তাঁর দোকানে গোপনে মরা মুরগি বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। ঘটনাস্থলে হাতেনাতে ঘটনার সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও সুব্রত বিশ্বাস দাস কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনস্বাস্থ্য ঝুঁকি ফেলে এমন কোনো অনৈতিক ও অসাধু ব্যবসা বরদাশত করা হবে না। বাজারে ভেজাল, অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্য বিক্রি বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com