1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

মাসুদ রানা
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছে
ভক্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং অসাম্প্রদায়িক সমাজ গড়ার দীপ্ত অঙ্গীকারে কুমিল্লার লালমাইয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগমারা বাজারস্থ ঐতিহাসিক বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রমে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
​উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদারের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অধ্যাপক অবনী মোহন ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিন ভৌমিক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকন সিংহ।
​এছাড়াও আয়োজনে পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ ও ছাত্র ঐক্যের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
​আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণ কেবল এক ধর্মীয় অবতার নন, তিনি ছিলেন এক মহান সমাজ সংস্কারক, দক্ষ রাজনীতিক ও মানবতার প্রতীক। অশুভ শক্তিকে দমন করে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁর আবির্ভাব। বাংলাদেশ সম্প্রীতির ভূখণ্ড— উল্লেখ করে অতিথিরা বলেন, যেকোনো হিংসা, হানাহানি ও সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে আমাদের শান্তিময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com