কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদকসেবী ও কারবারিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং লালমাই থানা পুলিশের যৌথ পরিচালনায় গত ২৪ ঘণ্টায় এ অভিযান বাস্তবায়িত হয়। অভিযানে ঘটনাস্থল থেকেই ৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ২ জন মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৭ জন হলো:
এছাড়া নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন— পেরুল গ্রামের সফিক মিয়ার ছেলে বাবুল এবং মৃত ছমিল উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম।
লালমাই থানা পুলিশ জানায়, সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।