পৃথিবীজুড়ে আতংঙ্কের নাম করোনা ভাইরাস যার চোবলে প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। করোনার সংক্রমন বৃদ্ধির কারনে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।

দ্বিতীয় দিনের মতো কুমিল্লার লালমাই উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, লালমাই থানা পুলিশ। লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন বাজারে প্রশাসনের সাথে থেকে সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, বাগমার (দঃ) ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।