1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে দুই যুবকের জানাযা সম্পন্ন, ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৬৬৪ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে দুবৃত্তদের হাতে খুন হওয়া হায়াতুন্নবী শরিফ ও ফয়েজ আহমেদ এর জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাদের জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাযার নামাজে শরিফ এর পিতা হাসানুজ্জামান ও ফয়েজ এর পিতা আবুল হাসেম সহ স্হানীয় এলাকাবাসী প্রশাসনের প্রতি তাদের হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের অনুরোধ জানান। জানাযা নামাজে বক্তব্য রাখেন ভূশ্চি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম (খোকন), লাকসাম পৌরসভার যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াহিদুর রহমান মজুমদার, সাবেক ইউপি সদস্য মোঃ ফরিদুজ্জামান, গাজীমুড়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আবদুল হালিম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মহিন উদ্দিন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তাদের কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এছাড়া বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, এস আই জীবন রায়, জেলা গোয়েন্দা শাখার এস আই কামাল উদ্দিন সহ পুলিশ সদস্য বৃন্দ।

এসময় পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম) শোকাহত পরিবার প্রধান ও স্হানীয় এলাকাবাসীর সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গ, গতকাল লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে হায়াতুন্নবী শরিফ ও ফয়েজ আহমেদ নামে দুই যুবক কে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com