1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

কমিটি ঘোষণার ৫ম দিনে লালমাই উপজেলা ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

গাজী মামুন
  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৯১ বার পড়েছে

প্রায় দেড় যুগ ধরে কমিটি শূন্য কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করায় উচ্ছ্বসিত ছাত্রলীগ নেতাকর্মীরা। কমিটি ঘোষণার ৫ম দিন রবিবার সকালে লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর শাওন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিনের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাগমারা বাজার, উত্তর দৌলতপুর, ভূশ্চি, গৈয়ারভাঙ্গা, বাংলা বাজার, আটিটি, হরিশ্চর, মোহনপুর, নূরপুর, ভাবকপাড়া জয়নগর হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতাকর্মীরা।

এসময় কুমিল্লার গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’কে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও স্লোগানে মুখরিত হয় পুরো লালমাই উপজেলা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ৫ অক্টোবর, মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর আমরা সবার সাথে দেখা করতে পারিনি। আমরা মূলত নেতৃবৃন্দের সাথে দেখা ও দিকনির্দেশনা নিতেই সকলে মিলে বের হয়েছি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com