মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখায় কুমিল্লার লালমাই উপজেলাস্থ জয়নগর দাখিল মাদ্রাসা কর্তৃক অত্র মাদ্রাসার সাবেক মেধাবী ছাত্র, সফল উদ্যোক্তা, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসাইন’কে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৩ অক্টোবর) সকালে জয়নগর দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধিত অতিথি ফরহাদ হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, লালমাই উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।
অত্র মাদ্রাসার সভাপতি ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক জাকির হোসেন বি.কম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হাকিম, অত্র মাদ্রাসার সুপার ফরিদুল ইসলাম, লালমাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সারোয়ার রিফাত, সহ-সভাপতি ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা হায়াত মাহমুদ, ছাত্রলীগ নেতা আবদুল হাসিব, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি মনির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রবি উল্লাহ, মোঃ সুমন হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জয়নগর দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে খুব দ্রুত সময়ের মধ্যে একটি চার তলা ভবন স্থাপন মঞ্জুর হওয়ায় মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন সহ বিশ্ব সেরা অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র মাদ্রাসার সুপার ফরিদুল ইসলাম। পরে আবদুল হাকিম ফাউন্ডেশন পক্ষ থেকে মাদ্রাসার জন্য কম্পিউটার, প্রিন্টার ও আনুষাঙ্গিক আসবাবপত্র হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরহাদ হোসাইন।