“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, যুব ঋণ চেক, প্রশিক্ষণ এবং যুব সংগঠন রেজিস্ট্রেশন সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়ের কবির খান,মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।
যুব সংগঠন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আবু তাহের রনি, উদ্দীপন বাগমারা’র প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সফল আত্মকর্মী হাজেরা আক্তার পান্না, এমরান হোসেন প্রমুখ।
পরে জয়যাত্রা ছাত্র ও যুব কল্যাণ পরিষদ এবং পাইকপাড়া যুব মেহনতি ক্লাবের রেজিস্ট্রেশন সনদ হস্তান্তর, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আত্মকর্মী যুবকদের মধ্যে প্রকল্প ভিত্তিক ঋণ বাবদ ৬,৩০,০০০ (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার চেক বিতরণ করা হয়।