1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

লালমাইয়ের খিলপাড়ায় আগুনে পুড়েছে বসতঘর-দোকান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৬২ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার – বাঙ্গড্ডা সড়কের বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া এলাকায় আগুনে পুড়েছে ১টি বসতঘর ও দুইটি দোকান।

৪ ডিসেম্বর শনিবার সকালে গ্যাস সিলেন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্হানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার খিলপাড়া বাহার উদ্দিনের ভাড়াটিয়া মামুন মিয়ার দোকানে যমুনা গ্যাস কোম্পানির সিলেন্ডার খুলে রেগুলেটর লাগানোর সময় গ্যাস বের হয়ে পাশে জলন্ত চুলা থেকে আগুন ধরে পুরো দোকান ও বসতঘর পুড়ে যায়। এতে দুই মুদি দোকানের মালামাল ও দুটি ফ্রিজ, টিভি সহ সকল সরঞ্জাম মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

ভাড়াটিয়া মামুন মিয়া বলেন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছি, আগুনে পুড়ে সবশেষ, আমি এখন পথে বসা ছাড়া কোন উপায় নাই। আগুনে তার স্ত্রীর হাত ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্হানীয় জনতা। ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে আসার পূর্বে স্হানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সহযোগিতা করার আশ্বাস দিয়ে যান।

কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুসলিম মিয়াজি বলেন, বাহার উদ্দিনের ভীট পাকা ১টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমান ৭/৮ লাখ টাকার মতো হবে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com