কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও? গুড়-মুড়ি খাও? কবিতাটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই কবিতায় উল্লেখিত কাঠবিড়ালিরা এখন শুধু এগুলোই খায় না, খেয়ে যাচ্ছে হাজারো কৃষকের স্বপ্নের ফসল।
দিনের আলো রাতের অন্ধকার কোন কিছুতেই থেমে নেই এদের ধ্বংসলীলা। প্রতি ৩০ সেকেন্ড সময়ে ১০০-১৫০ ফুট লাফিয়ে বেড়ায় কাঠবিড়াল বা চলা প্রাণীটি।
মাথার ঘাম পায়ে পেলে একবুক স্বপ্ন নিয়ে নিজেদের আর্থিকভাবে স্বচ্ছল করতে, ফলজ গাছগাছালির পরিচর্যা করেন গ্রামীন কৃষকসহ সাধারন মানুষ। অথচ, কাঠবিড়ালিরা আম,কাঁঠাল,পেয়ারা,নারিকেল সহ সবধরনের ফসল খেয়ে নষ্ট করেই চলছে।
পূর্বে মানুষ যখন পথদিয়ে হেঁটে যেতো, তখন কাঠবিড়ালিরা ভয় পেয়ে পালিয়ে যেতো কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কোন ভাবেই এদের প্রতিরোধ করা যাচ্ছেনা। যার ফলে কৃষকদের নিরব কান্না করা ছাড়া কোন উপায় নেই।
এই বিষয়ে লালমাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান বলেন, কাঠবিড়ালি নিধনে কোন কিছু করার নেই তবে, ফলের চার পাশে নেট বা জাল দিয়ে রাখা যেতে পারে।