৬ ই মে শুক্রবার অনুমানিক সময় রাত ৮ টায় লালমাই উপজেলা পেরুল উত্তর ইউনিয়ন শানিচোঁ দক্ষিণ বাজারে কুমিল্লা নোয়াখালী অঞ্চলিক মহাসড়কে গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালায় লালমাই থানা পুলিশ। এসময় সজিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত সজিবের বডি তল্লাশি চালিয়ে ২০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। জানাযায়, আটককৃত সজীব কাঁকসার গ্রামের আবুল হাসেমের ছেলে। পরে ঐ দিন রাতেই বাগমারা উত্তর ইউনিয়ন মগবাড়ি রোডে অভিযান চালিয়ে বাগমারা দক্ষিণ ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মৃত.সাইদউদ্দিনের ছেলে রনিকে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব এর নিদের্শে অভিযান পরিচালনা করেন এসআই বাতেন ও এ এস আই মোহাম্মদ আলী এ এস আই অর্জুন এ এস আই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। পরে লালমাই থানার মামলা নাম্বার ২ ৩ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (৩৬)(১)সরণির(১০) (ক) আসামীদের আদালতে প্রেরন করা হয়।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মাদক বিরুদ্ধী অভিযান অব্যহত থাকবে।