1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাই উপজেলা শিক্ষা অফিস কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১০৮৪ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট – ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় অংশগ্রহন করেন বাগমারা উত্তর ইউনিয়ন এর দুতিয়াপুর হাজী বাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম বেলঘর (উঃ) ইনিয়ন এর গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।খেলায় গৈয়ারভাঙ্গা বালিকা দলকে (১-০ গোলে) পরাজিত করে দুতিয়াপুর বালিকা দল।

দুপুর ২ টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। এতে অংশগ্রহণ করে ভূলইন উত্তর ইউনিয়ন এর দক্ষিণ হাজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম পেরুল (দঃ) ইউনিয়ন এর দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। বালকদের খেলায় গোলশূন্য ড্র হলে, খেলার ফলাফল নির্ধারণ করতে ট্রাইবেকার হয়। ১ম ও ২য় ট্রাইবেকারেও ড্র হয়। পরে ৩য় ট্রাইবেকারে (১-০ গোলের) দোশারীচোঁ দলকে পরাজিত করে জয়লাভ করে দক্ষিণ হাজাতিয়া দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ও লালমাই উপজেলার সহকারী কমিশনার(ভুমি) নাছরিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com