গত ২০ শে জুলাই ( বুধবার) রাত আনুমানিক ১২ টা গোপন সংবাদের ভিত্তিতে ভূলইন দক্ষিণ ইউনিয়ন এর কালিকাপুর রাস্তার মাথায় ভুচ্ছি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল আল মামুনের নেতৃত্বে এস আই সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তিন ব্যক্তিকে আটক করে তাদের বহনকারী অটোরিকশা সিএনজি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন ১)মোঃ ফারুক পিতাঃবাচ্চু মিয়া গ্রামঃবালুমুড়ি থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা ৩)ফরহাদ হোসেন (প্রকাশ)শাকিল পিতাঃ আক্কাস গ্রামঃপ্রতাফপুর থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা মোঃ আক্কাস পিতাঃ ফরিদ মিয়া গ্রামঃ মানিকপুর থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা।পরে তাদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১১ ১৯এর(খ)/৩৮/৪১ মামলায় আদালত প্রেরন করেন লালমাই থানা পুলিশ।