ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। ইতিপূর্বে আশফাকুর রহমান রবিন নামের এক যুবককে বিয়ে করেছেন তিনি।
আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তাছাড়া, সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি।
নতুন স্বামী সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া। আমি রবিনের মধ্যে সব সময় বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ সবকিছুই পেয়েছি। সেখান থেকেই আমাদের দুজনার সম্পর্ক মজবুত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, বিয়ের পরই আমার পরিবারের দু’একজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে। চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।