1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

লালমাই’য়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

গাজী মামুন
  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬২৬ বার পড়েছে

প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবীলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। দলীয় কার্যালয় হতে সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে শোক র‌্যালি বাগমারা বাজার প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, আবদুল মালেক, আমির হোসেন, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, এডভোকেট জাহাঙ্গীর আলম, আমান উল্যাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক হানিফ মজুমদার, সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন হাজারী, সদস্য সচিব বজলুর রহমান সোহাগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা আক্তার, নাজমা আক্তার সহ অনেকে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com